২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

রোববার ভোরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে সানারুল নিহত হয়েছেন বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ।

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা রেল পুলিশের কার্যালয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2022, 03:03 PM

Updated : 25 Sep 2022, 03:03 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রেললাইন থেকে এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলার রেলজগন্নাথপুর গ্রামের মাঠের ভেতর রেললাইনের উপর থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

 চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানা জানান, সকালে রেললাইনের উপরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।

 নিহত সানারুল ইসলাম (২৫) আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে। 

এসআই মাসুদ জানান, ধারণা করা হচ্ছে, রোববার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে সানারুল নিহত হয়েছেন। তবে কী কারণে তিনি রেললাইনের উপর গিয়েছিলেন তা জানা যায়নি।

 মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।