২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১ হাজার লিটার ডিজেল রেখে পালাল চোরাকারবারীরা

কোস্ট গার্ড অভিযান চালিয়ে এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে।

চাঁদপুরে ১ হাজার লিটার ডিজেল রেখে পালাল চোরাকারবারীরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 08:15 PM

Updated : 11 Sep 2022, 08:15 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার গভীর রাতে উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই ডিজেল উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান।

রোববার বিকালে তিনি বলেন, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।