২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলায় রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর গ্রেপ্তার

ওই কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ।

প্রতারণা মামলায় রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর গ্রেপ্তার

কাউন্সিলর মো. জয়নাল আবেদীন লুতু

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 08:35 PM

Updated : 31 Oct 2022, 08:35 PM

প্রতারণা ও অবৈধভাবে বালু তোলার মামলায় রংপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে নগরীর হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান।

গ্রেপ্তার মো. জয়নাল আবেদীন লুতু (৩৫) সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

মামলার নথির বরাত দিয়ে ওসি রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশার লাইসেন্স দেওয়ার কথা বলে তিনি টাকা নিয়েছিলেন। পরে লাইসেন্স দিতে না পারায় ভুক্তভোগী লুতুর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

“এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের মামলা ছিল। এ বছর করা দুটি মামলাতেই তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।”