গাজীপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ২
এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই এলাকায় কিশোরগঞ্জগামী উজান-ভাটি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজেন্দ্রপুরগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
“এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন।”
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
