মাগুরায় নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা সাকিবের
নোমানী ময়দানে ঈদ জামাতে সাকিবের সঙ্গে নামাজ আদায় করেন তার বাবা মাশরুর রেজাও।
মাগুরা শহরের নোমানী ময়দানে কোরবানির ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
মাগুরায় বৃহস্পতিবার সকাল ৮টায় নোমানী ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে শহরের জজ কোর্ট জামে মসজিদে সকাল পৌনে ৮টায় ঈদুল আযহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।
নোমানী ময়দানে ঈদ জামাতে সাকিবের সঙ্গে নামাজ আদায় করেন তার বাবা মাশরুর রেজাও।
এ ছাড়া এই জামাতে নামাজ আদায় করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মেশিউদ্দোলা রেজা, পৌর মেয়র খুরশিদ হাদয়ার টুটুল।
নামাজ আদায় ও মোনাজাত শেষে ক্রিকেটার সাকিব আল হাসান উপস্থিত মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।
