২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভাইয়ের ঘুসিতে’ ভাই নিহত

জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে তাদের মধ্যে।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভাইয়ের ঘুসিতে’ ভাই নিহত

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 08:54 PM

Updated : 15 Aug 2022, 08:54 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চাচাত ভাইয়ের ঘুসিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত খায়ের মিয়া (৩৫) উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর এলাকার আবুল কালামের ছেলে।

সোমবার সকালে কুড়িঘর বাজারে খায়ের মারা যান বলে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান।

ওসি বলেন, খায়েরের সঙ্গে তার চাচাত ভাই রফিক মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সকালে কুড়িঘর বাজারের দোকানে দুইজন চা খাওয়ার সময় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রফিক কিল-ঘুসি মারলে খায়ের অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আমিনুর রশিদ।