২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২ শিবির নেতা গ্রেপ্তার

এ সময় আরও তিনজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সাভারে ২ শিবির নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 10:02 AM

Updated : 20 Sep 2022, 10:14 AM

ঢাকার সাভারে নাশকতার পরিকল্পনাকালে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার জানান।

গ্রেপ্তাররা হলেন- সাভার পৌর ছাত্রশিবিরের সভাপতি তানবীর হোসেন শুভ (২৩) ও কোষাধ্যক্ষ মেরাজ হোসেন (২২)।

এসআই বলেন, নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিল। গোপন খবরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল আজিজসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।