২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ‘বাড়ি থেকে ডেকে নিয়ে‘ যুবককে কুপিয়ে হত্যা

বাড়ির পাশে নির্জন ভিটায় ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন মা।

পিরোজপুরে ‘বাড়ি থেকে ডেকে নিয়ে‘ যুবককে কুপিয়ে হত্যা

লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 12:08 AM

Updated : 13 Apr 2023, 02:05 PM

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক যুবককে ‘বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে’ হত্যার ঘটনা ঘটেছে। 

বুধবার রাত ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে কাউখালী থানার ওসি মো. জাকারিয়া জানান। 

নিহত হাসিব বয়াতী (২৬) ওই ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মো. ইউনুস বয়াতির ছেলে। 

হাসিবের মা নিরু বেগম জানান, স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের বিরোধ আছে। ইফতারের পর হাসিবকে ওই ইউপি সদস্যের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। 

নিরু বেগম আরও জানান, কিছুক্ষণ পর হাসিবের চিৎকার শুনে তিনি (নিরু বেগম) টর্চ নিয়ে বাড়ির পাশে নির্জন ভিটায় গিয়ে ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন। 

রাজাপুর থানার এসআই পলাশ হোসেন জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লাশ ঝালকাঠি মর্গে পাঠানো হবে। 

কাউখালী থানার ওসি মো. জাকারিয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।