ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর
এ ঘটনায় ফেনী মডেল থানার নারী কনস্টেবল ও গাড়িচালক কনস্টেবল আহত হয়েছেন।
ফেনী শহরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটুনি দেওয়া হয়েছে।
এ ঘটনায় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত জনতা। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের কলেজ রোড এলাকার গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।
আটক ৩৫ বছর বয়সী আনোয়ার হোসেন পারভেজ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
পারভেজ ফেনী শহরের গার্ডেন সিটির ১৬ তলায় একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন।
বিস্তারিত আসছে …
