২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইর-জেলিযুক্ত চিংড়ি-জাটকা বিক্রিতে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুসারে বাঘাইর মাছ একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এ মাছ বিক্রি শাস্তিযোগ্য অপরাধ।

বাঘাইর-জেলিযুক্ত চিংড়ি-জাটকা বিক্রিতে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব, মৎস অধিদপ্তর এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ অভিযান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 02:34 PM

Updated : 24 Dec 2022, 03:02 PM

রাজধানীর কারওয়ান বাজারে মহাবিপন্ন বাঘাইর মাছ, জেলিযুক্ত চিংড়ি ও জাটকা মাছ বিক্রির দায়ে পাঁচ মাছ ব্যবসায়ীকে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে র‌্যাব, মৎস অধিদপ্তর এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে বাজারের মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন র‌্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, অভিযান পরিচালনাকালে ৩০ কেজি ওজনের বাঘাইর মাছ বিক্রির দায়ে সফিকুল ইসলাম নামের এক মাছ বিক্রেতাকে আটক করা হয়।

বাঘাইর মাছ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিল ২ অন্তর্ভূক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এ মাছ বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। তাই দণ্ড-ধারা ৩৯ অনুযায়ী এ মাছ ব্যবসায়ী সফিকুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, অভিযানকালে মাছ ব্যবসায়ী বোরহান উদ্দিন ও রমজান আলীর আড়ৎ থেকে জেলিযুক্ত ১৭০ কেজি চিংড়ী মাছ জব্দ করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে জাটকা মাছ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম, মো. ওয়াসিম ও সাইফুল ইসলামকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি  আরো বলেন, “বাংলাদেশের সমুদ্র ও স্থলভাগ বৈচিত্র্যময় বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল ও বিচরণক্ষেত্র, যা দেশের জরুরি বাস্তুতান্ত্রিক সেবা প্রদানের জন্য অপরিহার্য। কিন্তু পাচার ও অবৈধ বাণিজ্যের কারণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী আজ বন্যপ্রাণী হুমকির সম্মুখীন।”