ভোট প্রদানে বাধা, মেহেরপুরে তিনজনকে কারাদণ্ড
মোবাইল কোর্ট আইনে তিনজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মেহেরপুরে কেন্দ্রে ভোট প্রদানে বাধা দেওয়ায় তিনজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর ১২টার মেহেরপুর-১ আসনের সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।
দণ্ডিতরা হলেন- ওই উপজেলার কলাইডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম, ইউনুস আলী ও নিয়ামত আলী।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবীর বলেন, “ভোট প্রদানে বাধা সৃষ্টি করা ও কেন্দ্রের সামনে জটলা তৈরি করার মোবাইল কোর্ট আইনে তিনজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।”
