৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে চেক প্রতারণার মামলায় ইভ্যালির সাবেক এমডির জামিন

কাশিমপুর কারাগার থেকে রাসেলকে টাঙ্গাইলের আদালতে হাজির করা হয়।

টাঙ্গাইলে চেক প্রতারণার মামলায় ইভ্যালির সাবেক এমডির জামিন

ইভ্যালির সাবেক এমডি মোহাম্মদ রাসেলকে সোমবার টাঙ্গাইলের আদালতে হাজির করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 09:47 PM

Updated : 06 Feb 2023, 09:47 PM

টাঙ্গাইলে পাঁচটি চেকে ৪৭ লাখ টাকার প্রতারণার মামলায় ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মুনিরা সুলতানা এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. ইউনুস আলী জানান।

আসামি পক্ষের আইনজীবী ফেন্সি খান জানান, ২০২২ সালে রাশেদুজ্জামান বাদী হয়ে প্রতারণার মামলা করেন। সেই মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাসেলকে টাঙ্গাইলের আদালতে হাজির করা হয়।

পরে তার পক্ষের আইনজীবীরা পাঁচটি চেক জালিয়াতির মামলায় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।