১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে ‘পাওনা টাকা চাইতে গিয়ে’ ব্যবসায়ী খুন

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ‘কলার বাগান বিক্রির ২০ হাজার টাকা চাইতে গেলে’ এ ঘটনা ঘটে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 01:54 PM

Updated : 12 Jul 2023, 01:54 PM

নাটোরে ‘কলা বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে’ এক ব্যবসায়ী খুন হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার এসআই জামাল উদ্দিন। 

নিহত আবুল কালাম (৬০) ওই এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়দের বরাতে এসআই জামাল উদ্দিন বলেন, একই এলাকার কামাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছে কলার বাগান বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল আবুল কালামের। বুধবার সকালে সেই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে কালামের মাথায় আঘাত করেন কামাল উদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় জানিয়ে এসআই জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে কামাল উদ্দিন পলাতক। তাকে ধরতে অভিযান চলছে।