চাঁদপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
পৌর মেয়র বলেন, সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে কুকুড়ের কামরে আক্রান্তদের পৌরসভা থেকে ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অন্যরা স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়াদের মধ্যে আছেন- ফাহিম (৮), আয়ান (৯), মোস্তফা (৩৫), লামিয়া (১১), জোনায়েদ (১৮), কথা (১১), রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবণী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)।
তারা সবাই পৌর এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসক মুজাম্মেল হোসেন জানান, সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, “পৌর এলাকায় সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে কুকুড়ে কামরে আক্রান্তদের জন্য পৌরসভা থেকে ভ্যাকসিনের ব্যবস্থা আছে।”
