১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: প্রতিমন্ত্রী এনামুরকে শোকজ

তাকে আগামী শুক্রবার বিকাল ৫টার মধ্যে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: প্রতিমন্ত্রী এনামুরকে শোকজ

এনামুর রহমান

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 05:54 PM

Updated : 30 Nov 2023, 05:54 PM

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন-ইসি।

তাকে ১ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা-১৯ নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান ও জ্যেষ্ঠ সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, এনামুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বহু কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিয়েছেন এবং ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগেই প্রচারণা চালিয়েছেন। যা নির্বাচনি আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে বলা হয়, “আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, অনুসন্ধান কমিটির দপ্তরে ১ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৫টার মধ্যে উপস্থিত হয়ে সে ব্যাপারে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।”

শোকজের বিষয়টি স্বীকার করে এনামুর রহমানের একান্ত ব্যক্তিগত সহকারী শামীম আহাম্মদ বলেন, “তিনি (এনামুর রহমান) গত বুধবার সাভার উপজেলায় সহকারী রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। তখন সেখানে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ কারণেই নির্বাচন কমিশন জবাব চেয়েছে।”

আরও পড়ুন:

পুরানো খবর:

আচরণবিধি ভঙ্গ: সাকিবকে ডেকেছে অনুসন্ধান কমিটি