২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় খেয়ানৌকা ডুবে শিশু নিখোঁজ

গড়াই নদীতে দুই দিনের নৌকাবাইচ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 12:43 AM

Updated : 03 Sep 2022, 10:30 PM

কুষ্টিয়া শহর সংলগ্ন গড়াই নদীতে একটি যাত্রী বোঝাই খেয়ানৌকা ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে; আহত হয়েছে আরও তিনজন।

ঘোড়াঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই নৌকাডুবি হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিখোঁজ ফাতেমার (১০) বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত তিন জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, বিকাল থেকে গড়াই নদীতে দুই দিনব্যাপী নৌকাবাইচ শুরু হয়েছে। এই অনুষ্ঠান দেখতে বিকালে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। “পৌনে ৬টার দিকে নৌকাবাইচ চলার সময় সক্ষমতার অধিক প্রায় দেড়শ যাত্রী নিয়ে একটি খেয়ানৌকা শহরের প্রান্ত থেকে ছেড়ে যায়। নৌকাটি ঘোড়াঘাট প্রান্তে ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়।”

জানে আলম জানান, এতে নৌকায় থাকা সবাই সাঁতরে কিনারায় উঠলেও ফাতেমা নিখোঁজ হয়। মেয়েটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলি হোসেনের আয়োজনে শুক্রবার বিকাল ৩টা থেকে দুই দিনব্যাপী নৌকাবাইচ শুরু হয়।

কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন বলেন, দুই দিনের এই নৌকা বাইচ চলাকালে নৌকাডুবির অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজকের মতো খেলা স্থগিত করা হয়ে