১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৩ শিশুর চুল কেটে নির্যাতন: গোপালদী মেয়রের বিরুদ্ধে মামলা

মেয়রের সহযোগী আরও তিনজনকে আসামি করা হয়েছে৷

৩ শিশুর চুল কেটে নির্যাতন: গোপালদী মেয়রের বিরুদ্ধে মামলা

হালিম সিকদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 06:19 PM

Updated : 07 Feb 2023, 06:19 PM

‘চুরির অপবাদ’ দিয়ে তিন শিশুর চুল কেটে নির্যাতনের ঘটনায় নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে৷

মঙ্গলবার সকালে ভুক্তভোগী এক শিশুর অভিভাবক বাদী হয়ে মামলাটি করেন বলে জানান আড়াইহাজার থানার ওসি আজিজুল হক৷

মামলায় গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদারকে প্রধান করে তার সহযোগী আরও তিনজনকে আসামি করা হয়েছে৷ অপর আসামিরা হলেন- ফারুক, দীপক ও উৎপল৷

তাদের মধ্যে ফারুক ও দীপক গ্রেপ্তার রয়েছেন বলেও জানান ওসি৷

মেয়র হালিম সিকদার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক

১১ বছর, ৯ বছর ও ৭ বছর বয়সী তিন শিশুর প্রথমজন স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ষষ্ঠ এবং দ্বিতীয়জন তৃতীয় শ্রেণির ছাত্র। অপরজন স্থানীয় একটি মক্তবে পড়েন বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রামচন্দ্রদী বাজার এলাকায় সরকারি জায়গার উপর মেয়র হালিম সিকদারের একটি টেক্সটাইল কারখানা রয়েছে। সম্প্রতি কারখানাটি উচ্ছেদ করলে কিছু যন্ত্রপাতি এদিক-ওদিক ছড়ানো ছিল। সকালে দুই শিশু সেখানে খেলছিল। তাদের একজনের হাতে একটি শেকল দেখতে পান মেয়র। পরে তিনি ওই দুইজনের হাত পেছনদিক করে বেঁধে অপর আরেক শিশুর বাড়িতে গিয়ে তাকে ধরে আনেন। পরে তিনজনকে একইভাবে বেঁধে পুরো গ্রাম ঘোরান। তাদের মারধরও করেন তিনি।

প্রায় তিন ঘণ্টা এভাবে ঘোরানোর পর বাজারে নিয়ে প্রকাশ্যে তিনজনের চুল কেটে দেন।

 আরও পড়ুন:

পুরানো খবর:

‘চুরির অপবাদে’ ৩ শিশুর চুল কেটে নির্যাতন