পঞ্চগড়ে ডোবায় পড়ে জমজ ২ বোনের মৃত্যু
বিকালে জমজ দুই বোন বাড়ির আঙিনায় খেলছিল।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকায় এ ঘটনা ঘটে বলে দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান।
দুই বছর বয়সী নিহত মনি ও মুক্তা ওই এলাকার কবির হোসেনের মেয়ে।
স্থানীয়দের বরাতে ওসি জামাল জানান, বিকালে ওই দুই শিশু বাড়ির আঙিনায় খেলছিল। এক পর্যায়ে বাড়ির সবার অগোচরে শিশু দুটি পাশের ডোবার পানিতে পড়ে যায়। স্বজনরা অনেকক্ষণ শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ডোবার পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
সুরহতাল শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং একটি অপমৃত্যুর মামলা হয়েছে,” বলেন পুলিশের ওই কর্মকর্তা।
