সিরাজগঞ্জে মালবাহী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
রেল লাইন পার হবার সময় কাটা পড়েন তিনি।
সিরাজগঞ্জ শহরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে শহরের রেলওয়ে কলোনী রেল ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন অর রশিদ।
নিহত সফুরা বেওয়া (৭০) রেলওয়ে কলোনির মৃত বজলুর রহমানের স্ত্রী।
ওসি হারুন অর রশিদ বলেন, ইয়ার্ডের রেল লাইন পার হবার সময় ইশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।
কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে উদ্ধারের পর বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
