২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্কেলপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

তিলকপুর-রায়কালী সংযোগ সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন বৃদ্ধা।

আক্কেলপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2022, 02:04 PM

Updated : 23 Nov 2022, 02:04 PM

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

উপজেলার তিলকপুর কৃষ্ণকোলা এলাকায় তিলকপুর-রায়কালী সংযোগ সড়কে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক।

নিহত ৭৫ বছরের রহিমা বিবি একই এলাকার মৃত মোবারক আলীর স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি আবু বকর সিদ্দিক জানান, রহিমা বিবি রাস্তা পার হওয়ার সময় তিলকপুর থেকে রায়কালী বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

“এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।”

এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান ওসি।