২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুই ইউপিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান

সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান ভোটের ফলাফল প্রকাশ করেন।

জয়পুরহাটে দুই ইউপিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান

বোরহান উদ্দিন ফকির (বাঁয়ে) ও বজলুর রহমান খান

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 11:41 PM

Updated : 02 Nov 2022, 11:57 PM

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ও বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন।

বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান এ তথ্য জানিয়েছেন।

তুলশীগঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বজলুর রহমান খান ৫ হাজার ৪৩৪  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু পেয়েছেন ২ হাজার ৩৩ ভোট।

বড়তারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৬ হাজার ২৬৯ ভোট পেয়ে বোরহান উদ্দিন ফকির নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারিক মন্ডল পেয়েছেন ৪ হাজার ৫৩০ ভোট।

এখানে প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।