২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো ৩ অটোরিকশা যাত্রীর

মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।

চাঁদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো ৩ অটোরিকশা যাত্রীর

চাঁদপুর থেকে বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 11:02 AM

Updated : 22 Feb 2023, 11:02 AM

চাঁদপুর সদর উপজেলায় একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের আশিকাটি ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ। 

নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০), সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০)।

আহত হয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার মো. জাহিদ হোসেন (২২)।   

Image

বাসের সঙ্গে সংঘর্ষে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি।

ওসি আব্দুর রশিদ জানান, সকালে বোগদাদ পরিবহনের বাসটি চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। 

আহত আরেক যাত্রীকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। 

ওসি আরও জানান, দুর্ঘটনায় কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও বাস ঘটনাস্থলে আছে। তবে বাস ও অটোরিকশার চালক পালিয়েছে।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।