কিশোরগঞ্জে হত্যা মামলায় ভাই-বোনসহ সাতজনের যাবজ্জীবন
২০১৬ সালের ২৩ নভেম্বর গাছ কাটার পাওনা টাকার বিরোধে রিটন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আসামিরা হত্যা করেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হত্যা মামলায় আপন চার ভাই ও এক বোনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্ণা ছয় আসামির উপস্থিতি এ রায় ঘোষণা করে বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দিলীপ কুমার ঘোষ।
দণ্ডিতরা হলেন- ওই উপজেলার সুখিয়া ইউনিয়নের খালিশাখালি গ্রামের মতিউর রহমানের চার ছেলে নজরুল, খোকন, সাত্তার, বকুল ও মেয়ে চম্পা আক্তার এবং একই গ্রামের রহিমা খাতুন ও মো. সৈয়দ। এদের মধ্যে নজরুল পলাতক।
আইনজীবী বলেন, ২০১৬ সালের ২৩ নভেম্বর গাছ কাটার পাওনা টাকার বিরোধে ওই গ্রামের রিটন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আসামিরা হত্যা করেন।
ওই দিন নিহতের স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে সাত আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক লিংক]
