০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, প্রতিবেশী শামছুল আলম ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 04:41 PM

Updated : 04 Oct 2026, 04:54 PM

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের খবর পাওয়া গেছে।

মাটিরাঙ্গা তবলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় গত ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

শনিবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মাটিরাঙা থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, “খবর পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে।”

মাটিরাঙা থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, “খবর পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে।”

এ ঘটনায় অভিযোগের মুখে থাকা ৩৫ বছর বয়সী শামছুল আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটির বাবা চাকরির জন্য চট্টগ্রামে থাকেন। শিশুটি দাদার সঙ্গে গ্রামের বাড়িতে থাকত।

গত ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টা থেকে বেলা ১১টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা স্থানীয় বাজারে যান। এ সুযোগে প্রতিবেশী শামছুল আলম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তার বাবা।

ওসি শাহেদ উদ্দিন বলেন, “খবর পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। তবে ঘটনার পর থেকে শামছুল আলম পলাতক রয়েছেন।”

তিনি বলেন, “রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তবে ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”