২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নওগাঁয় অগ্নিদগ্ধ স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

নিহত রিপনের স্বজনদের দাবি, শত্রুতাবশত ঘরের জানালা দিয়ে কেউ স্বামী-স্ত্রী গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।

নওগাঁয় অগ্নিদগ্ধ স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 09:49 PM

Updated : 22 Sep 2022, 10:42 PM

নওগাঁর পত্মীতলা উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে; আশঙ্কাজনক অবস্থায় আছেন তার স্বামী।

বুধবার রাতে ওই দম্পতি শয়নকক্ষে আগুনে দগ্ধ হন; বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই নারী।

নিহত হালিমা বেগম মিষ্টি (২০) পত্মীতলা উপজেলার কমলাবাড়ী আমদাপুর এলাকার রিপন হোসেনের (২৪) স্ত্রী।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্জাহান জানান, ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে রিপন হোসেন ও তার স্ত্রী বসতঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে চিৎকার ও আগুন দেখে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে পত্মীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

রিপনের স্বজনদের দাবি, শত্রুতাবশত ঘরের জানালা দিয়ে কেউ স্বামী-স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।

ওসি শামসুল আলম শাহ আরও জানান, পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে পুলিশের এ কর্মকর্তা জানান।