পাবনায় বজ্রপাতে ২ কৃষক নিহত
দুই কৃষক গ্রামের পাশের ছাইকোলা বিলে কাজ শেষে অন্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন।
পাবনার চাটমোহর উপজেলায় মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার কচুগাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার কচুগাড়ি গ্রামের সাইফুল ইসলাম এবং রেজাউল করিম; তারা চাচাত ভাই।
চেয়ারম্যান আরও বলেন, দুই কৃষক গ্রামের পাশের ছাইকোলা বিলে কাজ শেষে অন্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।
“বিষয়টি খুবই মর্মান্তিক। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।”
