বরগুনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণে যুবকের যাবজ্জীবন
মাদরাসা যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করে কামাল।
বরগুনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কামাল খান (৩৫) বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানীর বাসিন্দা।
মামলার বরাত দিয়ে সরকারি কৌঁসুলি মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ২০১৪ সালের ১০ অগাস্ট বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করে কামাল। অপহরণের ১৮ দিন পর ২৮ অগাস্ট কামাল খান, তার বাবা জয়নাল খান এবং মা আম্বিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা।
একই বছরের ৩০ সেপ্টেম্বর কামাল খানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পরে মামলার বিচার শুরু করার জন্য ২০১৫ সালের ১১ মার্চ অভিযোগ গঠন করে আদালত।
