জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘরের বাইরে গেলে ওই নারীকে ধর্ষণ করেন ইউনুছ আলী।
জামালপুরে প্রতিবেশী নারীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানিয়েছেন।
দণ্ডিত ইউনুছ আলী (৩৫) দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
বিস্তারিত আসছে …
