দেশের বাজারে ‘চাইনিজ-প্যাসেঞ্জার’ গাড়ি
“চাঙ্গানের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার,” বলেন চাঙ্গান অটোমোবিলসের প্রতিনিধি উঁ ঝংচিং।
বাজারে এসেছে বাংলাদেশে তৈরি প্রথম ‘চাইনিজ-প্যাসেঞ্জার’ গাড়ি চাঙ্গান সিএস৭৫ প্রো।
রোববার ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গাড়িটি দেখানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ডিএইচএস অটোস।
অনুষ্ঠানে সম্পূর্ণ ইলেকট্রিক চাঙ্গান নেভো কিউ০৫ ইভিও প্রদর্শন করা হয়।
বাংলাদেশে চাঙ্গানের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস বিজ্ঞপ্তিতে বলছে, সাত আসনের এসইউভি গাড়িটি বাংলাদেশে তৈরি প্রথম চাইনিজ-প্যাসেঞ্জার গাড়ি। ‘বিল্ট উইথ প্রাইড ইন বাংলাদেশ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে চাঙ্গান সিএস৭৫ প্রো।
“গাড়িটির দাম শুরু ৩৪ লাখ টাকা থেকে। এতে রয়েছে ১ দশমিক ৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, ১৯ ইঞ্চি টাইটেনিয়াম ব্ল্যাক অ্যালয় হুইল, প্যানারমিক সানরুফ, ফ্রন্ট সিট ভেন্টিলেশন ও হিটিং ফিচার। এছাড়া রয়েছে পাঁচ বছরের মেজর কম্পোনেন্ট ওয়ারেন্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিসিং সুবিধা।”
এছাড়া ৪৬ লাখ ৯০ হাজার টাকা দামের চাঙ্গান নেভো কিউ০৫ ইভিতে রয়েছে ১৬৩ হর্সপাওয়ার মোটর (১২০ কিলোওয়াট), ৪৬২ কিলোমিটার এনইডিসি রেঞ্জ, ফাস্ট চার্জিং সুবিধা এবং আধুনিক বিভিন্ন ফিচার। গাড়িটির ব্যাটারি ও মোটরের জন্য রয়েছে আট বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের বিনামূল্যের সার্ভিসিং সুবিধা।
চাঙ্গান অটোমোবিলসের প্রতিনিধি উঁ ঝংচিং বলেন, “বাংলাদেশ চাঙ্গানের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। ডিএইচএস অটোসের সঙ্গে আমাদের অংশীদারত্ব এবং র্যানকন অটো ইন্ডাস্ট্রিস লিমিটেড-এ স্থানীয় উৎপাদন সক্ষমতা বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রতি আমাদের আস্থা ও এ বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। এই যাত্রায় সিএস৭৫ প্রো একটি গর্বের মাইলফলক।”
ডিএইচএস অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফহান রউফ চৌধুরী বলেন, “ডিএইচএস অটোসে আমরা বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় অটোমোটিভ ব্যবসা গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, যেখানে ‘হাউস অফ ব্র্যান্ডস’ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
গাড়ি দুইটি পাওয়া যাবে তেজগাঁও শিল্প এলাকার ডিএইচএস অটোসের শোরুম র্যাংগস ব্যাবিলোনিয়ায়। এছাড়া, ডিএইচএস সার্ভিস -এর মাধ্যমে নিয়মিত রক্ষণাবেক্ষণ, আসল যন্ত্রাংশ সরবরাহসহ প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ডিএইচএস অটোস।
