২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে বাইকের ধাক্কা, দুই কলেজছাত্রের মৃত্যু

দুর্ঘটনায় হতাহতরা রাজশাহী সরকারি কলেজের ছাত্র এবং পরস্পরের বন্ধু।

গাছে বাইকের ধাক্কা, দুই কলেজছাত্রের মৃত্যু

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2022, 11:02 PM

Updated : 21 Nov 2022, 11:02 PM

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র প্রাণ হারিয়েছেন; আহত হয়েছেন আরেকজন। 

সোমবার বিকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান। 

নিহতরা হলেন উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের  শামসুল আলমের ছেলে রাব্বী আহমেদ (২২) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের শামীম আহমেদ (২৩)। 

আহত রাজ (২২) রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে; তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এরা তিনজনই রাজশাহী সরকারি কলেজের ছাত্র এবং পরস্পরের বন্ধু। 

Image

রাব্বী আহমেদ

ওসি শহিদুল ইসলাম জানান, দুই বন্ধু রাজ ও শামীম রাজশাহী থেকে সিরাজগঞ্জের তাড়াশে আরেক বন্ধু রাব্বির বাড়ি বেড়াতে আসেন। বিকালে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বের হন। বেরখালী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান; তাড়াশ হাসপাতালে নেওয়ার পর রাব্বি মারা যান।