কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের বন্দির মৃত্যু
তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-১ এর এক বন্দির মৃত্যু হয়েছে।
মৃত আফাজ উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আফাজ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”
আফাজের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় একটি এবং গাজীপুরের শ্রীপুর থানায় চারটি মাদক আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।
