০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া পেট্টোলের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

আগুনে তার গলা ও কণ্ঠনালীসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 06:00 PM

Updated : 04 Nov 2026, 06:00 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আশুগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান।