০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিস্ফোরক আইনে নওগাঁয় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হোসেন বাদী হয়ে মামলাটি করেছিলেন।

বিস্ফোরক আইনে নওগাঁয় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

নওগাঁর বদলগাজী উপজেলা বিএনপির নয় নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। 

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 11:43 PM

Updated : 04 Jan 2023, 11:43 PM

নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপির নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালতে বিএনপি নেতারা উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান।

কারাগারে যাওয়া বিএনপিনেতারা হলেন- বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল, বদলগাছী উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি রুস্তম আলী এবং বদলগাছী উপজেলা কৃষক দলের সভাপতি দুলাল মোহরী।

মামলার এজাহারে বলা হয়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় বদলগাছী উপজেলা সদরে আওয়ামী লীগের শোক র‌্যালিতে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ এনে উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই দিন রাতেই বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।