টাঙ্গাইলে পুকুরে শিশুর অর্ধগলিত লাশ
লোকজন পুকুরে গোসল করতে নেমে একটি শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের উত্তর পারসি গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান।
আনুমানিক দেড় থেকে দুই বছর বয়সী শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু বলেন, “এলাকার লোকজন পুকুরে গোসল করতে নেমে একটি শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে।”
ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, “লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
