০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু

আবু সালেহ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 12:07 AM

Updated : 07 Nov 2026, 12:09 AM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মসজিদ কমিটি নিয়ে বিরোধ থেকে মারামারিতে বিএনপির সাবেক এক নেতার প্রাণ গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ জানিয়েছেন।

আবু সালেহ আহমেদ (৬০) নামে ওই ব্যক্তি নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি হন।

স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, ভারুয়া বাজার জামে মসজিদের কমিটি নিয়ে ভারুয়া গ্রামের দুটি পক্ষের মধ্যে জুমার নামাজের আগে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারিতে সালেহ আহমেদ আহত হন। পরে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি এস এম নুর মোহাম্মদ বলেন, রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। কেউ আটকও হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।