২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

অন্যান্য শ্রমিকরা দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয়ে গেলেও পথে বজ্রপাতের শিকার হন বৃদ্ধ সুলতান প্রামাণিক।

সিরাজগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2023, 01:27 PM

Updated : 27 May 2023, 01:27 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা। 

নিহত সুলতান প্রামাণিক (৬০) ওই গ্রামের মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে। 

কায়েমপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু জানান, শনিবার একদল শ্রমিক চর আঙ্গারু গ্রামের মাঠে ধান কাটার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় অন্যান্য শ্রমিকরা দৌড়ে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। কিন্তু পথে বজ্রপাতের শিকার হন বৃদ্ধ সুলতান প্রামাণিক। এতে ঘটনাস্থলেই নিহত হন। 

ওসি নজরুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।