সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বাড়ির পাশে পুকুরে তারা অসাবধানতাবশত পড়ে যায় বলে জানান স্বজনরা।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান।
নিহতরা হলো- ওই গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইকবাল সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে পরিবারের সদস্যরা জুম্মার নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে যায়।
এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ওসি শাহিনুর রহমান।
