গরম পড়ার আগেই আখাউড়ায় বেঁকে গেল রেল লাইন
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী জানান, তবে ওই সময় এ পথে কোনো ট্রেন ছিল না।
গরম আসার আগেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ ফুট রেল লাইন বাঁকা হয়ে যায়। যদিও খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেটি মেরামত করা হয়।
রোববার দুপুরে সিলেট-ঢাকা পথের উপজেলার আজমপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. মেহেদী হাসান তারেক জানান।
তিনি জানান, তবে ওই সময় এ পথে কোনো ট্রেন ছিল না।
রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি জানান, আজমপুর-মুকুন্দপুর সেকশনে ১৫ ফুটের মত লাইন বাঁকা হয়ে যাওয়ার খবরে দায়িত্বে থাকা লোকজন বেলা ২টার দিকে তাৎক্ষণিকভাবে তা মেরামত করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কম গরমেও রেল লাইন বাঁকা হতে পারে। যেসব জায়গায় বাঁক আছে সেখানে কম গরমেও লাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে।”
