যমুনার ৫৫ কেজির বাঘাইর ৭৫ হাজারে বিক্রি
সিরাজগঞ্জের বেলকুচি এলাকার যমুনা নদীতে ধরা পড়ে বাঘাইর মাছটি।
যমুনায় জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজির একটি বাঘাইর মাছ; পরে তা টাঙ্গাইলের ভূঞাপুরের বাজারে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইরটি বিক্রি করার জন্য তুলেন মাছটির মালিক ও বাজার সমিতির সভাপতি বাবলু হালদার।
তিনি বলেন, সকালে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়ে মাছটি। তিনি মাছটি তার কাছ থেকে কিনে আনেন। মধুপুর গারো বাজারের সুজন নামের এক ব্যক্তির কাছে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
ক্রেতা সুজন বলেন, “কয়েকজন মিলে বাঘাইর মাছটি কিনে ভাগ করে নিয়েছি।”
বাঘাইর মাছ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিল ২ অন্তর্ভূক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এ মাছ বিক্রি শাস্তিযোগ্য অপরাধ।
আরও পড়ুন:
