২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে দুই কেজির ক্রিস্টাল মেথ জব্দ, গ্রেপ্তার ৩

বিজিবি জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 06:11 PM

Updated : 05 Mar 2024, 06:11 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই কেজির বেশি ক্রিস্টল মেথ আইসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার মুন্ডারডেইল এলাকার মো. সমাছুল আলম (৪০), মো. সৈয়দ আলম (২৪) ও মো. আক্তার কামাল (২০)।

কর্নেল মহিউদ্দীন বলেন, মিয়ানমার থেকে সাগর পথে একটি মাদকের চালান বাংলাদেশে আসার গোপন খবর পায় বিজিবি। এরপর বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়।

“এ সময় একটি নৌকায় তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগ থেকে দুই কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।