জাতীয় বিশ্ববিদ্যালয়: অকৃতকার্যদের ফের পরীক্ষার সুযোগ
রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২১ সালের স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অকৃতকার্য হয়েছেন, তারা শর্তসাপেক্ষে ফরম পূরণের সুযোগ পাবেন।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান বুধবার এক বিজ্ঞপ্তিতে জানান, ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী ফরম পূরণ করতে ব্যর্থ হলে বা পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে কোনো অবস্থাতেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।
স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৪ জুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৪ জুন এই পরীক্ষা শুরু হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১ অগাস্ট ২০২৩ তারিখ।
বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়ছে।
