২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ ছাড়লেন সেই ইউএনও

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আদেশে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী দায়িত্বভার বুঝে নিয়েছেন।

টেকনাফ ছাড়লেন সেই ইউএনও

টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরু

জসিম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2022, 12:14 AM

Updated : 27 Jul 2022, 12:14 AM

সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হওয়া টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরু টেকনাফ ছেড়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আদেশে তিনি মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরীকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন।

নাম প্রকাশ না করে কক্সবাজার জেলা প্রশাসনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নতুন ইউএনও না আসা পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ এরফানুল হক চৌধুরীকে। ইউএনও কায়সার খসরু আপাতত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থাকবেন।

এ বিষয়ে টেকনাফ সহকারী কমিশনার এরফানুল হক চৌধুরী বলেন, মঙ্গলবার দুপুরে আগের ইউএনও দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। বিকালে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

কক্সবাজারের একজন সাংবাদিককে গালমন্দ করার অভিযোগে টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরুকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরনো খবর:

‘ওএসডি হচ্ছেন’ টেকনাফের ইউএনও কায়সার খসরু
সাংবাদিকদের সঙ্গে নিয়েই কাজ করি: গালি দেওয়া সেই ইউএনও

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথাগুলো জানান।

তিনি বলেন, ইতোমধ্যে টেকনাফের ইউএনওকে ওএসডি করা হয়েছে। এখন উচ্চ আদালত কী নির্দেশনা দেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।