১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলের বেড়াতে গিয়ে নদীতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

বারিন্দা নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যান বলে জানায় ফায়ার সার্ভিস।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 08:03 PM

Updated : 07 Oct 2023, 08:03 PM

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে বলে নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান।

নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে আল-মামুন (২১) ও একই এলাকার জহির আলীর ছেলে সুজন মিয়া (২২)। তারা পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের হযরত আল আমিনের বাড়িতে বেড়াতে এসেছিল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. বেলাল হোসেন জানান, দুপুরে বারিন্দা নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02oTt87B92J4BaarBU9BBBQbSJwesJ3eYPNYyGk83JXPcFziPP7tS5uyN2mNrNaUQnl]