২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক পেয়েই টুঙ্গিপাড়ায় সাকিব

“রাজনীতি আর খেলার মাঠে সমান তালে কাজ করব।“

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 04:24 PM

Updated : 18 Dec 2023, 04:24 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে তিনি শ্রদ্ধা জানান।সে সময় পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন সাকিব।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্বের এক নম্বর অল রাউন্ডার ক্রিকেট সাকিব আল হাসান বলেন, “রাজনীতি ও ক্রিকেট মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চাই। আপাতত নির্বাচনি কাজ করব এবং বিজয়ী হলে কীভাবে এলাকার উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা করছি।“

রাজনীতিতে নতুন তার সমালোচকদের এমন মন্তব্যকে তিনি উড়িয়ে না দিয়ে বলেন, “রাজনীতি আর খেলার মাঠে সমান তালে কাজ করব।“

এর আগে সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে মাগুরা-১ আসনের প্রার্থী সাকিবকে তার নৌকা প্রতীক বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

আরও পড়ুন:

পুরনো খবর:

প্রতীক পেয়ে সাকিব বললেন, এবার ‘দেবার পালা’