২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ‘ঘুমের মধ্যে ভাইকে হত্যা’

বড় ভাইয়ের গোঙানির শব্দে আরেক ভাইয়ের ঘুম ভাঙে।

মানিকগঞ্জে ‘ঘুমের মধ্যে ভাইকে হত্যা’

আবু রায়হান

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 02:20 PM

Updated : 10 Apr 2023, 02:20 PM

মানিকগঞ্জের সিংগাইরে ঘুমের মধ্যে ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের বিরুদ্ধে। 

রোববার মধ্য রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান। 

নিহত আবু রায়হান (২৬) ওই গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি সৈয়দ মিজানুর ইসলাম। 

পরিবারের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে একই ঘরে ঘুমাতে যান তিন ভাই- আবু রায়হান, রোমান (২৪) ও জামাল (১৬)। দুই ভাই ঘুমিয়ে গেলেও রোমান সুযোগমত তার ঘুমন্ত বড় ভাই রায়হানের গলায় ধারালো চাকু চালালে গোঙানির শব্দে অপর ছোট ভাই জামাল জেগে ‍ওঠেন। এ সময় জামালের চিৎকারে পাশের ঘর থেকে তাদের বাবা শাহজান ফকির এগিয়ে এসে দরজা খুললে রোমান পালিয়ে যান। 

গুরুতর অবস্থায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবু রায়হানকে মৃত ঘোঘণা করেন।