১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে খালে ডুবে প্রাণ গেল শিশুর, নিখোঁজ ভাগনি

ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ সাওদাকে উদ্ধারে ডুবুরিরা দল কাজ করছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

বরিশালের হিজলা উপজেলায় খালে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে; আরেক জনকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সম্পর্কে তারা মামা-ভাগনি। 

মঙ্গলবার দুপুরে উপজেলার বাউশিয়া খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয় বলে জানিয়েছেন হিজলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আওলাদ হোসেন। 

নিহত পাঁচ বছর বয়সি আব্দুল্লাহ ওই গ্রামের মোক্তার বাঘার ছেলে। 

নিখোঁজ ছয় বছর বয়সি সাওদা আক্তার একই এলাকার শামীম বয়াতির মেয়ে। 

স্টেশন অফিসার আওলাদ বলেন, বাউশিয়া খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। এতে খাল গভীর হয়েছে। ওই খালে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ ও সাওদা ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজার পর আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজ সাওদাকে উদ্ধারে ডুবুরিরা দল কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।