২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে একসঙ্গে গলায় ফাঁস, তরুণের মৃত্যু, তরুণী হাসপাতালে

কলেজ ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন তবেনের প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি জানাজানি হলে কোনো পরিবারই তাদের এ সম্পর্ক মেনে নিতে সম্মত হয়নি।

খাগড়াছড়িতে একসঙ্গে গলায় ফাঁস, তরুণের মৃত্যু, তরুণী হাসপাতালে

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 06:03 PM

Updated : 05 Nov 2023, 06:03 PM

খাগড়াছড়িতে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ির মুড়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর।

মৃত তবেন জয় ত্রিপুরা মুরাপাড়ার বাসিন্দা নবকেশ ত্রিপুরার ছেলে। তবেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত তরুণী স্থানীয় কলেজের ছাত্রী।

স্বজনদের বরাতে ওসি রাজীব বলেন, ওই কলেজ ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন তবেনের প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি জানাজানি হলে কোনো পরিবারই তাদের এ সম্পর্ক মেনে নিতে সম্মত হয়নি।

এর জের ধরে রোববার সকালের দিকে সিন্ধুকছড়ি মুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জঙ্গলে আম গাছে তরুণীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় দুইজন। এ সময় তরুণ মারা গেলেও ওড়না ছিঁড়ে মাটিতে পড়ে যায় তরুণী।

টের পেয়ে স্থানীয়রা গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণের মরদেহ উদ্ধার করে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এদিকে, পুলিশ জানিয়েছে রোববার জেলার সদর উপজেলায় আরও দুইটি ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে। এর মধ্যে বাস টার্মিনাল এলাকায় ফাঁস দিয়ে পরিবহন শ্রমিক আব্দুল মোতালেব (২৯) এবং কমলছড়িতে পারিবারিক কলহের জেরে কলেজ ছাত্র পদ্মাদেবী ত্রিপুরা (২০) বিষ খেয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]