নারায়ণগঞ্জে চিনি শোধন কারখানা পুড়ল ৭ ঘণ্টার আগুনে
অভ্যন্তরীণ ১২টি ফায়ার সার্ভিস ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট আগুন নেভায়।
নারায়ণগঞ্জে একটি বেসরকারি চিনি শোধন কারখানা ও গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ‘মেঘনা সুগার রিফাইনারী লিমিটেডের’ কারখানা ও গুদামে আগুন লাগে; অন্তত সাত ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নেভায়।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক সংবাত বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে কারখানার অভ্যন্তরীণ ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সোনারগাঁ ও গজারিয়ার আরও দুইটি ইউনিট।
“৬-৭ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সোনারগাঁ জোনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে এর আগেই নিজস্ব ‘ফায়ার এক্সটিংগুইশার’ দিয়ে তারা আগুন নিভিয়ে ফেলে।
