২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নয়ালাভাঙ্গা-ঢুলঢুলি পাড়ায় ৮/১০ জন হামলাকারী তাকে ছুরিকাঘাত করে; রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 01:09 AM

Updated : 26 Jun 2023, 01:09 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।   

রোববার রাতে নয়ালাভাঙ্গা-ঢুলঢুলি পাড়ায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। 

নিহত দুরুল হোদা (৪০) উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের নামো সুন্দরপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে। 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুরুল হোদা বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নয়ালাভাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। 

“পথে নয়ালাভাঙ্গা-ঢুলঢুলি পাড়ায় পৌঁছলে ৮/১০ জন হামলাকারী তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে চলে যায়।” 

ওসি জানান, স্বজনরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে এই হাসপাতালের চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাজশাহী যাওয়ার পথে তিনি মারা যান। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান। 

ওসি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।