২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুই হাজার লিটার চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৭

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে বলে জানায় র‌্যাব। 

নাটোরে দুই হাজার লিটার চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৭

র‌্যাব জানায়, রাসায়নিক পরীক্ষা ও বিচারিক কাজের জন্য তিন লিটার মদ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

নাটোর প্রতিনিধি

Published : 05 Dec 2022, 06:40 PM

Updated : 05 Dec 2022, 06:40 PM

নাটোর সদর উপজেলা থেকে ৯শ’ গ্রাম গাঁজা এবং গুরুদাসপুর থেকে দুই হাজার লিটার চোলাই মদসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গোপন সংবাদে রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদরের দক্ষিণ ডাঙ্গাপাড়া ও গুরুদাসপুরের তুলাধানা এলাকায় অভিযান হয় বলে র‌্যাব ৫, সিপিসি ২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান।

চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে গ্রেপ্তাররা হলেন, গুরুদাসপুরের তুলাধানা এলাকার প্রয়াত জতু পাহাড়ীর ছেলে শ্রী কমল চন্দ্র পাহাড়ী (৫০), একই এলাকার প্রয়াত সীতা পাহাড়ীর ছেলে শ্রী মিলন পাহাড়ী (২৭) এবং রবি পাহাড়ীর দুই ছেলে শ্রী নিপেন পাহাড়ী (৩৬) ও শ্রী স্বপন পাহাড়ী দুখু (২৫)।

ফরহাদ হোসেন বলেন, “রাসায়নিক পরীক্ষা ও আদালতে বিচারিক  কাজের জন্য তিন লিটার মদ প্লাস্টিকের বোতলে করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বাকিটুকু সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে নষ্ট করা হয়।  

এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান। 

তিনি আরও বলেন, সদর উপজেলার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায় অভিযানে ৯শ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং নগদ ৪৫৫ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার ঋষি নওগা খোরমেদ মোড় এলাকার প্রয়াত হানিফ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৫), একই এলাকার মো. ওসমান গনির ছেলে মো. আল-আমিন (২৫) এবং লালমনিপুর ডাঙ্গাপাড়া পুরাতন বাজার এলাকার মো. রহেজ উদ্দিন মিয়ার ছেলে মো. রাশিদুল ইসলাম (১৯)।

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়েছে বলে র‍্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন জানান।